ওয়ার্ডপ্রেস স্টুডেন্ট ক্লাবসমূহ
Empowering students to build on-campus WordPress communities.
স্টুডেন্ট ক্লাব সম্পর্কে
ওয়ার্ডপ্রেস স্টুডেন্ট ক্লাব হল এমন একটি উদ্যোগ যা শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসে ওয়ার্ডপ্রেসের ওপেন-সোর্স স্পিরিট আনতে, স্থানীয় সম্প্রদায় তৈরি করে যারা একসাথে শেখে, শেয়ার করে এবং বেড়ে ওঠে। স্টুডেন্ট ক্লাব ছাত্রদেরকে সারা বছর ধরে ক্যাম্পাসে ওয়ার্ডপ্রেস কার্যক্রম টিকিয়ে রাখার সুযোগ দেয়, চলমান শিক্ষার জন্য জায়গা তৈরি করে।
They can be formed by campuses that are completely new to WordPress initiatives, as well as by those that have already hosted a WordPress Campus Connect event or participated in WordPress Credits.

উদ্যোগে যোগ দেবেন কেন
একটি ওয়ার্ডপ্রেস স্টুডেন্ট ক্লাবের সদস্য হওয়া আপনাকে শেখা, সংযোগ তৈরি করা এবং ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে নেতৃত্ব দেওয়ার মতো অর্থবহ সুযোগ করে দেয়। নিচের বোতাম ব্যবহার করে আপনার কাছাকাছি কোনো স্টুডেন্ট ক্লাব আছে কি না দেখে নিন।
শিখুন এবং বেড়ে উঠুন
প্রাথমিক ক্যাম্পাস কানেক্ট ইভেন্ট মিস করলেও ওয়ার্কশপ, স্টাডি গ্রুপ এবং বাস্তবমুখী প্রজেক্টের মাধ্যমে হাতে-কলমে ওয়ার্ডপ্রেসের অভিজ্ঞতা অর্জন করুন।
নেতৃত্ব দিন এবং সংগঠিত করুন
স্টুডেন্ট অর্গানাইজার হিসেবে উদ্যোগ নিন, নেতৃত্বের দক্ষতা উন্নত করুন, এবং আপনার ক্যাম্পাসের স্থানীয় ওয়ার্ডপ্রেস কমিউনিটিকে বড় হতে সহায়তা করুন।
সম্পৃক্ত হোন এবং সংযুক্ত থাকুন
মাসিক মিটআপ, যৌথ সেশন, এবং ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট কার্যক্রমের মতো নিয়মিত ইভেন্ট আয়োজন করুন—যা আপনার কমিউনিটিকে সক্রিয় ও অনুপ্রাণিত রাখবে।

Participating institutions



How to get involved
Request Student Club creation
আবেদন করার আগে এখানে দেখে নিন আপনার ক্যাম্পাসে ইতোমধ্যে কোনো ক্লাব আছে কি না বা আগে কোনো ক্যাম্পাস কানেক্ট ইভেন্টে অংশ নিয়েছে কি না। যদি নিজের ক্লাব শুরু করতে প্রস্তুত থাকেন, তাহলে নিচের বোতাম ব্যবহার করে নতুন ক্লাবের জন্য অনুরোধ জমা দিতে পারেন। শুরু করতে আপনার শুধু একজন ফ্যাকাল্টি সদস্য এবং দুইজন স্টুডেন্ট কো-লিডই যথেষ্ট।