আমাদের যাত্রা
40% ওয়েব-এর
চালিকাশক্তি
বর্তমান এই উচ্চ শিখরে পৌঁছাতে ওয়ার্ডপ্রেসের অসাধারণ সম্প্রদায়কে অবিশ্বাস্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই যাত্রাপথকে সমৃদ্ধ করেছে এমন ৪০টি বিশেষ মাইলফলক বা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে এক নজরে তাকিয়ে দেখুন।
৪০%
ওওয়েবে ষাট শতাংশ যেতে হবে!
মূল মাইলফলকসমূহ
ওয়ার্ডপ্রেস জন্ম হলো
মাইক লিটল-এর সাথে আলোচনার পর, ম্যাট মুলেনওয়েগ সোর্সফোর্জে b2-এর একটি নতুন শাখা তৈরি করেন এবং তার বন্ধু ক্রিস্টিন ট্রেমোলেট এর প্রস্তাব অনুসারে একে ওয়ার্ডপ্রেস নামে তৈরি করেন। WordPress.org ২৭ মে চালু হয়। প্রাথমিকভাবে, এটি ছিল ডেভেলপমেন্ট ব্লগ, কিছু স্কিম্যাটিক ডকুমেন্টেশন এবং সহায়তা ফোরাম। অরিজিনাল ওয়ার্ডপ্রেস হোমপেজ বিশ্বকে বলেছে যে “WordPress একটি সিম্যানটিক ব্যক্তিগত প্রকাশনা প্ল্যাটফর্ম যেখানে নান্দনিকতা, ওয়েব মানদণ্ড এবং ব্যবহারযোগ্যতার উপর দৃষ্টিপাত রয়েছে।” সাইটটি ওয়ার্ডপ্রেস সম্প্রদায়কে একটি উপস্থিতি দিয়েছে এবং ফোরামগুলো দিয়েছে তাদের বাড়ি।
প্রথম ওয়ার্ডপ্রেস রিলিজ
২৭ মে, ২০০৩-এ, ওয়ার্ডপ্রেসের প্রথম ভার্শন, ওয়ার্ডপ্রেস ০.৭, রিলিজ পেয়েছিল। যে ব্যবহারকারীরা b2 থেকে WordPress এ স্যুইচ করেছেন তারা কিছু নতুন বৈশিষ্ট্য পেয়েছেন, বিশেষত নতুন, সরলীকৃত প্রশাসন প্যানেল এবং WordPress লিঙ্ক ম্যানেজার, যা ব্যবহারকারীদের একটি ব্লগরোল তৈরি করতে দেয়। ওয়ার্ডপ্রেস ০.৭ প্রকাশের পর, অন্যান্য ডেভেলপারদের প্রকল্পে জড়িত করার চেষ্টা করা হয়েছিল, ডনচ্যা ও কাওইম এবং ফ্রাঁসোয়া প্ল্যাঙ্ক থেকে শুরু করে, উভয়েই তাদের নিজস্ব b2 ফর্ক তৈরি করেছিল।
মহান নামকরণ
২০০৩ সালের শেষের দিকে, ফাইল কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের মধ্যে "b2" ফাইলগুলোকে "wp-" দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল, যাকে দ্য গ্রেট রিনেমিং বলে ডাকা হয়। ওয়ার্ডপ্রেস ফাইল স্ট্রাকচার b2 থেকে আজ ব্যবহৃত পরিচিত ফাইল স্ট্রাকচারে রূপান্তরিত হয়েছে, অনেক ফাইল wp-includes এবং wp-admin ফোল্ডারে একত্রিত হয়েছে।
সিক্স অ্যাপার্ট, দ্বিগুণ ডাউনলোড
১৩ই মে, ২০০৪-এ, সিক্স অ্যাপার্ট, মুভেবল টাইপসের পৃষ্ঠপোষক সংস্থা, মুভেবল টাইপসের লাইসেন্সে পরিবর্তনের ঘোষণা করে। মুভেবল টাইপ ৩.০, নতুন সংস্করণ, লাইসেন্সিং বিধিনিষেধ নিয়ে আসে, যার অর্থ ব্যবহারকারীদের কেবল পূর্বের বিনামূল্যের সফটওয়্যারের জন্য অর্থ প্রদান করতে হবে না বরং প্রতিটি অতিরিক্ত সফটওয়্যার ইনস্টলেশনের জন্য অর্থ প্রদান করতে হবে। সিক্স অ্যাপার্টের পদক্ষেপটি ওয়ার্ডপ্রেস সম্প্রদায়কে জাগিয়ে তুলেছে। এটি ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম প্রসারণে সাহায্য করেছে। SourceForge-এ ওয়ার্ডপ্রেস ডাউনলোড দ্বিগুণেরও বেশি, এপ্রিল, ২০০৪-এ ৮,৬৭০ থেকে বেড়ে মে মাসে ১৯,৪০০-তে পৌঁছেছে।
প্ল্যাটফর্মটি পুনর্লিখন নয় বরং b2-কে ফর্ক করার সিদ্ধান্তটি আগে থেকেই ছিল: কমিউনিটি যদি পুনর্লিখনে নিজেকে নিমজ্জিত রাখত, তবে তারা সমস্ত নতুন ওয়ার্ডপ্রেস ইউজারদের স্বাগত জানাতে এবং সমর্থন করতে প্রস্তুত থাকত না। বরং, তারা প্রস্তুত ছিল। সপ্তাহ ধরে, সবাই “সুইচার”গণকে সাহায্য করার দিকে মনোনিবেশ করেছিল। ডেভেলপাররা স্ক্রিপ্ট লিখছিলেন যাতে মানুষ সহজেই মুভেবল টাইপস থেকে ওয়ার্ডপ্রেসে স্থানান্তরিত হতে পারে।
প্লাগইন সিস্টেম চালু করা হয়েছে
২০০৪ সালের মার্চ মাসে, প্লাগইন সিস্টেম কোর ডেভেলপার এবং বৃহত্তর সম্প্রদায়ের জন্য ওয়ার্ডপ্রেসকে রূপান্তরিত করেছে। এর অর্থ হল যে মূল পণ্যটিতে প্রতিটি ডেভেলপারের নিজস্ব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই, শুধু সেই বৈশিষ্ট্য যা সিংহভাগ ব্যবহারকারীর জন্য অর্থবহ হয়। রায়ান বোরেন বলেছেন যে প্লাগইন সিস্টেমটি কোর ডেভেলপারদের ৮০/২০ নিয়ম কার্যকর করতে সক্ষম করেছে: “এটি কি আমাদের ৮০% ব্যবহারকারীদের জন্য উপযোগী? যদি না হয় তবে একে একটি প্লাগইনে চেষ্টা করুন।”
প্রথম আপডেট: v1.2 “Mingus” প্রকাশিত হয়েছে
মে ২০০৪ ওয়ার্ডপ্রেস ১.২ “Mingus” চালু করা হয়, যা ওয়ার্ডপ্রেসকে অনেক বেশি অ্যাক্সেসযোগ্য এবং মানুষের একটি বিস্তৃত গোষ্ঠীর কাছে উপলব্ধ করে তুলেছিল। প্রধান ওয়ার্ডপ্রেস রিলিজগুলো জ্যাজ সঙ্গীতজ্ঞদের সম্মানে নামকরণ করা হয়। চার্লস মিঙ্গুস ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন আমেরিকান জ্যাজ ডাবল বেসিস্ট, সুরকার এবং ব্যান্ডলিডার।
প্রথম প্লাগইন: হ্যালো, ডলি!
এছাড়াও মে ২০০৪-এ, প্রথম প্লাগইন প্রকাশ করে, যা এখনও ওয়ার্ডপ্রেসের সাথে একত্রে আসে — হ্যালো ডলি প্লাগইন, এলোমেলোভাবে অ্যাডমিন ড্যাশবোর্ডের উপরের ডানদিকে লুই আর্মস্ট্রংয়ের গান হ্যালো, ডলি! থেকে একটি করে লাইন প্রদর্শন করে। এটি প্লাগইন তৈরি করতে উৎসাহী ডেভেলপারদের জন্য এবং ইউজারদের জন্য প্লাগইনকে কীভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে হয় তা শেখার জন্য একটি গাইড হিসেবে তৈরি করা হয়েছিল।
আন্তর্জাতিকীকরণ (i18n)
২০০৪ সালে ওয়ার্ডপ্রেসকে আন্তর্জাতিকীকরণ করার জন্য, রায়ান বোরেন অনুবাদযোগ্য স্ট্রিংগুলোকে __() অনুবাদ ফাংশন দিয়ে মোড়ালেন। তিনি কোড পুরোটা চেক করেন, এক একটি করে লাইন, অনুবাদ করা যেতে পারে এমন সবকিছু খুঁজে পান এবং সেগুলো চিহ্নিত করেন। এর মানে হল যে যখন ওয়ার্ডপ্রেস v1.2 রিলিজ করা হয়েছিল, তখন এটিতে শুধুই প্লাগইন এপিআই ছিল তা নয় বরং সম্পূর্ণরূপে আন্তর্জাতিকীকৃত ছিল।
প্লাগইন রিপোজিটরি চালু হয়েছে
ওয়ার্ডপ্রেস প্লাগইন রিপোজিটরি চালু হয়েছিল ২০০৫ সালের জানুয়ারীতে। dev.wp-plugins.org এ হোস্ট করা, এবং সাবভার্সন ও ট্র্যাক দ্বারা চালিত, এটি ইউজার-বান্ধব প্লাগইন ডিরেক্টরি থেকে একেবারেই আলাদা যা আমরা আজ ব্যবহার করছি। আক্ষরিক অর্থে, প্লাগইন রিপোজিটরিটি কেবল একটি কোড রিপোজিটরি ছিল।
wp-hackers মেইলিং লিস্ট
প্রজেক্টের প্রথম মেইলিং লিস্টটি অবশ্য wp-hackers ছিল না, ছিল wp-docs, যেটি ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন এবং উইকি নিয়ে আলোচনা করার জন্য নভেম্বর ২০০৩-এ সেটআপ করা হয়েছিল। জুন ২০০৪ সালে হ্যাকারদের মেইলিং লিস্ট সেট আপ করার আগে এটি ছয় মাস সক্রিয় ছিল। এটি পরে ২০০৫ সালে wp-hackers-এ স্থানান্তরিত হয়। উন্নয়ন আলোচনা ফোরাম থেকে মেইলিং লিস্টে স্থানান্তরিত হয়, ফোরাম থেকে যায় সহায়তা প্রদানের জায়গা হিসাবে।
স্প্যামারদের নিরুৎসাহিত করতে কমেন্ট লিঙ্কগুলো nofollow করা উচিৎ কিনা, তারিখ ফর্ম্যাট করার সর্বোত্তম উপায়, এবং কিভাবে ওয়ার্ডপ্রেস অনুবাদ শুরু করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে উত্তপ্ত আলোচনায় ব্যস্ত, ক্রিয়াকলাপ দিয়ে বিস্ফোরিত হয় wp-hackers মেইলিং লিস্ট। ডেভেলপারদের অবশেষে একত্রিত হওয়ার জায়গা হলো। তারা নতুন যোগাযোগ প্ল্যাটফর্মকে আলিঙ্গন করেছে — প্রকল্পে এটি তাদের নতুন বাড়ি।
থিম সিস্টেম চালু করা হয়েছে
ফেব্রুয়ারী ২০০৫ সালে, থিম সিস্টেমটি পিএইচপি ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যা সর্বোপরি একটি টেমপ্লেটিং ভাষা। থিম সিস্টেম কোনো থিমকে তার কম্পোনেন্ট অংশে বিভক্ত করে — যেমন হেডার, ফুটার এবং সাইডবার। প্রতিটি অংশ একটি পৃথক ফাইল যা একজন ডিজাইনার কাস্টমাইজ করতে পারেন। স্মার্টির মতো টেমপ্লেটিং সিস্টেমের বিপরীতে একটি নেটিভ ওয়ার্ডপ্রেস থিম সিস্টেম, যার অর্থ হল ডিজাইনাররা সম্পূর্ণ নতুন সিনট্যাক্স না শিখে থিম ডিজাইন এবং তৈরি করতে পারে।
১,০০,০০০ ডাউনলোড
মার্চ ২০০৫ এর শুরুতে, ওয়ার্ডপ্রেস v১.৫ “Strayhorn” ৫০,০০০ ডাউনলোড হয়েছে। মাত্র তিন সপ্তাহ পরে, সংখ্যা দ্বিগুণ হয়ে ১০০,০০০ এ পৌঁছায়। ল্যান্ডমার্কটি উদযাপন করতে, সান ফ্রান্সিসকোতে একটি 100k পার্টি ছিল। ২২শে মার্চ, সান ফ্রান্সিসকোর ওডিয়ন বারে একদল ওয়ার্ডপ্রেসার একত্রিত হয়েছিলেন।
ওয়ার্ডপ্রেস লোগো তৈরি করা হয়েছে
অবশেষে ২০০৫ সালের ১৫ মে লোগোটি চূড়ান্ত করা হয়, যখন ম্যাট মেইলিং লিস্টে একটি ইমেইল পাঠান যার বিষয় ছিল “I think this is it”। ম্যাটের সেই বার্তায় শুধুই এই সুন্দর ছবিটি ছিল:
জেসন সান্তা মারিয়ার তৈরি একটি চিহ্নের ফলশ্রুতিতে ওয়ার্ডপ্রেস লোগোর একটি স্বতন্ত্র উপাদান পেয়েছে যা সময়ের সাথে সাথে লোগোর পাশে কোনো শব্দ ছাড়াও চেনা যাবে। এটি আইকন, ব্র্যান্ডিং এবং টি-শার্টে ব্যবহার করা যেতে পারে এবং করা হবে। এটি দেখেই চেনা যায়, বিশ্বজুড়ে ওয়ার্ডক্যাম্প টি-শার্টে এর উপস্থিতির মাধ্যমেই পরিচিতি পায়।
* ওয়ার্ডপ্রেসের সর্বশেষ অফিসিয়াল লোগোর জন্য, এখানে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস.কম
২০০৫ সালের আগস্টে WordPress.com সাইনআপের জন্য উন্মুক্ত করা হয়েছিল, শুধু আমন্ত্রণের মাধ্যমে, যাতে পরীক্ষিত নয় এমন সার্ভারগুলোতে ইউজার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়। ওয়ার্ডপ্রেস প্রকল্পের সাথে জড়িত অনেকেই WordPress.com ব্লগ পেয়েছিলেন, যার মধ্যে Lorelle VanFossen এবং Mark Riley অন্তর্ভুক্ত ছিলেন। প্রতিটি নতুন WordPress.com সদস্যও শেয়ার করার জন্য একটি করে আমন্ত্রণ পেয়েছিলেন।
প্রথম ওয়ার্ডক্যাম্প (সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত)
জুলাই ২০০৬ সালে, ম্যাট মুলেনওয়েগ ঘোষণা করেছিলেন যে তিনি সান ফ্রান্সিসকোতে সেই গ্রীষ্মের পরে “ওয়ার্ডক্যাম্প” নামে একটি বারক্যাম্প-স্টাইল ইভেন্টের আয়োজন করবেন। “বারক্যাম্প-স্টাইল” ছিল ‘শেষ মুহূর্ত’ বোঝানোর একটি কথ্যরূপ, তিনি রসিকতা করেছিলেন।
ইভেন্টটি — যা তিনি কোনও ভেন্যু বা শিডিউল ছাড়াই ঘোষণা করেছিলেন — ৫ই আগস্ট অনুষ্ঠিত হয়। সারা বিশ্ব থেকে ৫০০টিরও বেশি লোক নিবন্ধিত হয়: ডোঞ্চা ও কাওইম আয়ারল্যান্ড থেকে এবং মার্ক রাইলি যুক্তরাজ্য থেকে উড়ে এসেছিলেন। যখন ওয়ার্ডক্যাম্প ভেন্যুটি পেয়েছিল, তখন এটি ছিল সুইডিশ আমেরিকান হল, একটি মার্কেট স্ট্রিট হাউস যা সান ফ্রান্সিসকোর সুইডিশ সোসাইটির সদর দফতর ছিল।
ওয়ার্ডক্যাম্প ২০০৬-এর সময়সূচী প্রকল্পটির উদ্বেগ এবং এর অবদানকারীদের আবেগকে প্রতিফলিত করে। মার্ক রাইলি ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়ে সর্বপ্রথম কর্মশালা দেন, যা এখন ওয়ার্ডক্যাম্পগুলোতে একটি প্রধান আলোচনা। অ্যান্ডি স্কেলটন WordPress.com-এর জন্য কাজ করছিলেন এমন উইজেট বৈশিষ্ট্যে উপস্থাপন করেছেন। ডনচ্যা WPMU সম্পর্কে কথা বলেছেন, এবং মার্ক জ্যাকিথ একটি CMS হিসাবে ওয়ার্ডপ্রেস অন্বেষণ করেছেন, যা হয়েছে সবচেয়ে অনুরোধ করা সেশনের মধ্যে অন্যতম। ব্লগিং এবং পডকাস্টিং এবং সাংবাদিকতা এবং মানিটাইজিং সম্পর্কে উপস্থাপনা ছিল।
আমদানি ও রপ্তানি কার্যকারিতা
২০০৭ সালে ওয়ার্ডপ্রেস v২.১ “এলা” প্রকাশের সাথে, ক্ষতিহীন XML আমদানি এবং রপ্তানি কার্যকারিতা ওয়ার্ডপ্রেস ব্লগের মধ্যে সাবলীলভাবে বিষয়বস্তু সরানোকে সহজ করে তুলেছে। এছাড়াও, এটি একটি পোস্ট লেখার সময় WYSIWYG এবং কোড এডিটিং মোডের মধ্যে স্যুইচ করার জন্য একটি নতুন ট্যাবড এডিটরের মতো বৈশিষ্ট্যগুলো সাথে এসেছে। ডান-থেকে-বাম ভাষার জন্য আরও ভাল আন্তর্জাতিকীকরণ এবং সমর্থন। একটি নতুন আপলোড ম্যানেজার ছবি, ভিডিও এবং অডিও পরিচালনাকে সহজ করেছে। এটি অনেক ক্লিন কোড এবং আরও অনেক কিছু নিয়ে এসেছে।
নতুন অ্যাডমিন ইউজার ইন্টারফেস ডিজাইন
২০০৮ সালে ওয়ার্ডপ্রেস v২.৭ “Coltrane” দিয়ে, অ্যাডমিন ইউজার ইন্টারফেস ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। যখন পরিবর্তনের স্ক্রিনশট কমিউনিটি ব্লগে উপস্থিত হয়েছিল, তখন অনিবার্য প্রশ্ন ছিল “কেন তারা আবার এটি পরিবর্তন করছে?” ওয়ার্ডপ্রেস v২.৫ এর ডিজাইনটি v২.৭ বাস্তবায়নের সাথে সাথে আরেকটি বিশাল পরিবর্তন আসার আগে পুরোপুরি স্থির হয়নি।
পরিবর্তনটির ফলে বিভিন্ন দক্ষতার ব্যবহারকারীদের ওয়ার্ডপ্রেস পুনরায় শিখতে হলো। ক্রমবর্ধমান ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্প্রদায়কে প্রতিটি স্ক্রিনশট আবার নিতে হবে এবং প্রতিটি ভিডিও আবার শুট করতে হবে। তবে, যখন WordPress ব্যবহারকারীরা আপগ্রেড করেন, তখন প্রতিক্রিয়াটি ইতিবাচক ছিল। ব্যবহারকারীরা নতুন ইন্টারফেসটি পছন্দ করেছেন। তারা এটিকে স্বজ্ঞাত এবং সাবলীল বলে মনে করেছে — অবশেষে প্রতীয়মান হয় তারা মাত্র নয় মাস আগে অসন্তুষ্ট ছিল তা পরিবর্তনটির উপর নয় — বরং ইন্টারফেসটির উপরেই।
সহজ ভিডিও এম্বেড
২০০৯ সালে ওয়ার্ডপ্রেস v২.৯ “Carmen” ব্যবহার করে, আপনি কেবল তার নিজস্ব লাইনে একটি URL পেস্ট করতে পারেন এবং একে জাদুকরীভাবে সঠিক এম্বেড কোডে রূপান্তর করতে পারেন, ইউটিউব, ডেইলি মোশন, Blip.tv, ফ্লিকার, হুলু, ভিডলার, Qik, Revision3, Scribd, Google Video, Photobucket, PollDaddy, WordPress.tv এবং আরও অনেক কিছুর জন্য Oembed সমর্থন ভবিষ্যতের রিলিজগুলোতে অনুসরণ করবে।
ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন তৈরি করা হয়েছে
২০১০ সালের জানুয়ারিতে ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন চালু হয়। অটোম্যাটিক সেই বছরের শেষের দিকে সেপ্টেম্বরে ট্রেডমার্কসমূহ স্থানান্তর করে। স্থানান্তরের অংশ হিসেবে, অটোম্যাটিককে WordPress.com-এর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ভবিষ্যতের কোনও ডোমেইনের জন্য নয়। ম্যাটকে WordPress.org এবং WordPress.net-এর জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। ওয়ার্ডপ্রেসের জন্য ট্রেডমার্ক স্থানান্তর করার পাশাপাশি, কোম্পানিটি WordCamp নামটিও স্থানান্তর করে। ওয়ার্ডপ্রেসের মতো, এটি ওয়ার্ডক্যাম্পকে অলাভজনক, শিক্ষামূলক ইভেন্ট হিসাবে চিরতরে রক্ষা করে।
অটোম্যাটিক কোম্পানির থেকে ওয়ার্ডপ্রেসকে আলাদা করায় এর কমিউনিটি খুশি হয়েছে। এটি মানুষকে আরও আত্মবিশ্বাস দিয়েছে যে অটোম্যাটিক ওয়ার্ডপ্রেস বাণিজ্যিক ইকোসিস্টেমে আধিপত্য বিস্তার করতে পারেনি।
ওয়ার্ডক্যাম্পে প্রথম "কিডস ক্যাম্প"
সাব্রিনা কেন্ট এবং ক্যাথরিন নোলান কর্তৃক সংগঠিত ওয়ার্ডক্যাম্প আয়ারল্যান্ড ছিল প্রথম ওয়ার্ডপ্রেস ইভেন্ট যেখানে ৩-১২ বছর বয়সী বাচ্চাদের জন্য ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত ছিল। “কিডস ক্যাম্প” শব্দটি উদ্ভাবন করা প্রথম ব্যক্তিটি হয়ত কৃষ্ণা দে হবে। ২০১৯ সাল থেকে শুরু হয়ে বাচ্চাদের জন্য আরও ইভেন্ট পরে হয়েছে, যেমনটি এই লিস্ট জানাচ্ছে।
প্রথম ওয়ার্ডপ্রেস কমিউনিটি সামিট
প্রথম সম্মেলনে, কেবল আমন্ত্রণ-ভিত্তিক ওয়ার্ডপ্রেস কমিউনিটি সমাবেশ — কমিউনিটি সামিট — ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল। কমিউনিটি সামিটটি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং বৃহত্তর ওয়ার্ডপ্রেস কমিউনিটির মুখোমুখি সমস্যাগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। কমিউনিটি সদস্যরা নিজেদের এবং অন্যদের আমন্ত্রণ গ্রহণের জন্য মনোনীত করেছিলেন; ১৮ জনের একটি দল পর্যালোচনা করেছিল এবং কাদের আমন্ত্রণ জানানো হবে তা ভোট দিয়েছিল। অংশগ্রহণকারীরা — সক্রিয় অবদানকারী, ব্লগার, প্লাগইন এবং থিম ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস কমিউনিটি জুড়ে ব্যবসার মালিকগণ — ওয়ার্ডপ্রেস সম্পর্কে কথা বলতে জর্জিয়ার টাইবি দ্বীপে এসেছিলেন।
প্রথম ওয়ার্ডক্যাম্প ইউরোপ
ওয়ার্ডক্যাম্প ইউরোপ, ২০১৩ সালে, ইউরোপে অনুষ্ঠিত হওয়া প্রথম বড় আকারের ওয়ার্ডক্যাম্প। বড় আকারের মানে বিশাল। বিশাল বলে, আমরা বুঝিয়েছি অসাধারণ। ইউরোপীয় ওয়ার্ডপ্রেস সম্প্রদায়ের জন্য এটি একটি সুযোগ ছিল লিডেনের সুন্দর শহরে একত্রিত হওয়ার, অভিজ্ঞতা শেয়ার করার, ব্যবসা করার এবং সর্বোপরি ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলার।
MP6 ডিজাইন & ফ্ল্যাট আইকন
জানুয়ারী ২০১৩-এ, বেন ডাঙ্কল নতুন, ফ্ল্যাট আইকন প্রস্তাব করেছিলেন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পুরানো ছিল, বিশেষ করে রেটিনা ডিসপ্লেতে যেখানে আইকনগুলো পিক্সেলেটেড ছিল। ফ্ল্যাট আইকনগুলো সঠিকভাবে স্কেল করবে এবং ডিজাইনারদের সিএসএস ব্যবহার করে আইকনকে রঙ করার সুবিধা দেবে। তাই MP6 ডিজাইন প্রকল্পটি আইকন এবং অন্যান্য উন্নতির দিকে নজর দিতে শুরু করেছে। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতে হোস্ট করা একটি প্লাগইনে কাজ করা হয়েছে। যে কেউ প্লাগইনটি ইনস্টল করতে এবং তাদের অ্যাডমিনের পরিবর্তনগুলো দেখতে পারে। প্রতি সপ্তাহে, গ্রুপটি একটি রিলিজ এবং একটি প্রতিবেদন শেয়ার করে যা জনসাধারণের প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত ছিল।
MP6 প্লাগইনটি ওয়ার্ডপ্রেস v৩.৮ “Parker” এর সাথে একত্রিত হয়েছে, যা ডিসেম্বর ২০১৩ সালে রিলিজ হয়েছে, যা প্রমাণ করে, যদিও সেখানে পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে, একটি বিনামূল্যের সফটওয়্যার প্রকল্পেও সমন্বয়পূর্ণ নকশা সম্ভব।
উন্নত ভিজ্যুয়াল এডিট
২০১৪ সালে ওয়ার্ডপ্রেস v৩.৯ “স্মিথ” এর সাথে, ভিজ্যুয়াল এডিটরের আপডেটগুলো গতি, অ্যাক্সেসযোগ্যতা এবং মোবাইল সমর্থন উন্নত করেছে। আপনি এখন অগোছালো স্টাইলিং পরিষ্কার করার জন্য সময় নষ্ট না করে আপনার ওয়ার্ড প্রসেসর থেকে ভিজ্যুয়াল এডিটরে পেস্ট করতে পারেন। ক্রপ এবং ঘূর্ণন সরঞ্জামগুলোতে দ্রুত অ্যাক্সেসের সাথে, পোস্ট সম্পাদনা করার সময়েই ছবি সম্পাদনা করা এখন অনেক সহজ। এছাড়াও, সরাসরি এডিটরে ছবিকে স্কেল করা সম্ভব হয়েছে এবং গ্যালারী প্রকাশিত পোস্টের মতোই এডিটরের মধ্যেই ছবির একটি সুন্দর গ্রিড প্রদর্শন করতে শুরু করেছে।
আরও ভিজ্যুয়াল এডিট বর্ধন
২০১৪ সালে ওয়ার্ডপ্রেস v৪.০ “বেনি” এর সাথে, একটি সুন্দর, অন্তহীন গ্রিডে আপলোড অন্বেষণ করা সম্ভব হয়েছে। একটি নতুন বিবরণের প্রিভিউ ক্রমানুসারে যেকোন পরিমাণ মিডিয়া দেখা এবং সম্পাদনা করাকে একটি স্ন্যাপ করে তুলেছে। এমবেড করা একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা হয়ে উঠেছে, এমবেড করা বিষয়বস্তুর (যেমন YouTube ভিডিও) একটি সত্যিকারের প্রিভিউ দেখায় এবং সময় বাঁচায় এবং আত্মবিশ্বাস যোগ করে। লেখা এবং সম্পাদনা আরও মসৃণ এবং আরও নিমগ্ন হয়ে ওঠে। আপনার লেখার সাথে সাথে এডিটর এখন বিষয়বস্তুকে মানানসই করতে প্রসারিত হবে এবং ফর্ম্যাটিং সরঞ্জাম এখন সব সময়ে উপলব্ধ ছিল।
এক বিলিয়ন প্লাগইন ডাউনলোড
ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার যেমন বাড়তে থাকে, তেমনি প্লাগইন ডিরেক্টরি থেকে ডাউনলোডের পরিমাণও বাড়তে থাকে। ওয়ার্ডপ্রেস প্রায় যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে সক্ষম যা আপনি কল্পনা করতে পারেন, এবং অনেক স্মার্ট ব্যক্তি ছিলেন যারা বিনামূল্যে এবং প্রিমিয়াম উভয় ধরনের প্লাগইন তৈরি করতে যোগ দিয়েছেন বিভিন্ন সময়ে। ওয়ার্ডপ্রেস উদ্যোক্তাদের একটি মহা উত্থান ছিল ২০১৫ সালে আগস্টে যখন এর ডাউনলোড সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল।
ওয়েবের ২৫% এর বেশি
W3Techs.com ইন্টারনেটকে ভেঙে দেখায় এবং ২০১৫ সালে প্রতিটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী একে ভাগ করেছে। ওয়ার্ডপ্রেস সবাইকে অনেক ছাড়িয়ে তালিকার দুই নম্বরে, যা জুমলা ছিল মাত্র ২.৮ শতাংশ। ম্যাট মুলেনওয়েগ লিখেছেন, “বড় সুযোগ হল এখনও ৫৭% ওয়েবসাইট যেগুলো এখনও কোনও শনাক্তযোগ্য CMS ব্যবহার করে না, এবং সেখানেই আমি মনে করি যে আমাদের জন্য এখনও অনেক অনেক বৃদ্ধি রয়েছে (এবং আমি অন্যান্য সমস্ত ওপেন সোর্স CMS-এর জন্যও আশা করছি।"। তিনি টুইটও করেছিলেন কেবল এই শব্দগুলো, “পঁচাত্তরটি আর বাকি”।
উদ্বোধনী WordCamp US
এটি ছিল, সেই সময়ে (২০১৫), বিশ্বের সর্ববৃহৎ ওয়ার্ডক্যাম্প, এবং প্রথম জাতীয় ওয়ার্ডক্যাম্প যুক্তরাষ্ট্র ইভেন্ট। পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার ১,৮০০ এরও বেশি ওয়ার্ডপ্রেস ব্লগার, ডিজাইনার, ডেভেলপার এবং আরও অনেকের জন্য তার দরজা খুলে দিয়েছে। ফিলাডেলফিয়ার কাউন্সিলম্যান ডেভিড ওহ ঘোষিত করেছেন ৫ ডিসেম্বর ‘ওয়ার্ডপ্রেস দিবস’ ম্যাট মুলেনওয়েগের স্টেট অফ দ্য ওয়ার্ড অ্যাড্রেস চলাকালীন।
কিম পার্সেল মেমোরিয়াল স্কলারশিপ
কিম পার্সেল-এর স্মরণে, ২০১৫ সালে ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন ওয়ার্ডক্যাম্প ইউএস-এ যোগদানের জন্য যে কোনও আরোপিত লিঙ্গের নারীর জন্য বার্ষিক তহবিল প্রদানের জন্য একটি বৃত্তি তৈরি করেছিল।
REST API কন্টেন্ট এন্ডপয়েন্টসমূহ
২০১৬ সালে ওয়ার্ডপ্রেস v৪.৭ “Vaughan” রিলিজের সাথে সাথে, পোস্ট, কমেন্ট, টার্ম, ইউজার, মেটা এবং সেটিংসের জন্য REST API এন্ডপয়েন্ট যোগ করা হয়েছিল। কনটেন্ট এন্ডপয়েন্ট একটি পরিষ্কার, মানদণ্ড-চালিত ইন্টারফেস সহ একটি ওয়ার্ডপ্রেস সাইটে মেশিন-রিডেবল বাহ্যিক অ্যাক্সেস প্রদান করে, প্লাগইন, থিম, অ্যাপ এবং আরও অনেক কিছুর মাধ্যমে সাইটের সাথে মিথস্ক্রিয়া করার নতুন এবং উদ্ভাবনী পদ্ধতির পথ প্রসারিত করে।
গুটেনবার্গ প্রকল্প শুরু হয়
ম্যাট মুলেনওয়েগ তার ২০১৬ সালে ওয়ার্ড অ্যাড্রেসের স্টেট অফ দ্য ওয়ার্ড এর সময় এডিটরটি ঢেলে সাজানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। আরও বিশেষভাবে, তিনি একটি "ব্লক-ভিত্তিক এডিটর" তৈরি করার বিষয়ে কথা বলেছেন এবং পুনরায় বলেছেন যে জাভাস্ক্রিপ্ট গভীরভাবে আয়ত্ত্ব করা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। অব্যবহিত পরেই, প্রকল্পটির একটি নাম দেওয়া হয়, গুটেনবার্গ। প্রথম কমিট ৩ ফেব্রুয়ারী, ২০১৭ এবং প্রথম রিলিজ একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসাবে ২০১৭ সালের জুন মাসে হয়েছিল। প্রাথমিকভাবে, গুটেনবার্গ কিছুটা বিতর্কের সম্মুখীন হয়েছিল, কিন্তু পুরো ওয়ার্ডপ্রেস সম্প্রদায় প্রকল্পটির সাফল্য নিশ্চিত করতে সাহায্য করেছিল৷
গুটেনবার্গ ডিফল্ট এডিটর হয়
এডিটরের বড় আপগ্রেড। ২০১৮ সালে ওয়ার্ডপ্রেস v৫.০ “Bebo” রিলিজেে সাথে সাথে, গুটেনবার্গই ডিফল্ট সম্পাদনার অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। নতুন ব্লক-ভিত্তিক এডিটর ছিল উত্তেজনাকর এক নতুন ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ। আপনি আপনার প্রথম সাইট তৈরি করুন, অথবা আপনার ব্লগকে পুনর্গঠন করছেন অথবা জীবিকার জন্য কোড লিখছেন; গুটেনবার্গ বিষয়বস্তুতে আরও নমনীয়তার আনে।
ক্লায়েন্ট সাইট তৈরির জন্য ডেভেলপারগণ, আপনি এখন পুনঃব্যবহারযোগ্য ব্লক তৈরি করতে পারেন, যা অবয়ব এবং অনুভূতির ধারাবাহিকতা বজায় রেখে আপনার ক্লায়েন্টকে যে কোনো সময় নতুন বিষয়বস্তু যোগ করতে দেয়। API এবং ইন্টারফেস উপাদানগুলোর একটি বিস্তৃত সংগ্রহ স্বজ্ঞাত নিয়ন্ত্রণের সাথে ব্লক তৈরি করাকে সহজ করে তুলেছে। এই উপাদানগুলো ব্যবহার শুধু উন্নয়ন কাজের গতি বাড়ায় না বরং আরও সামঞ্জস্যপূর্ণ, ব্যবহারযোগ্য এবং অ্যাক্সেসযোগ্য ইন্টারফেস প্রদান করে।
নেতৃত্ব সম্প্রসারণ
ওয়ার্ডপ্রেস নেতৃত্ব ২০১৯ সালে প্রসারিত করা হয়েছিল যাতে প্রকল্পটিকে আরও দক্ষতার সাথে নেতৃত্ব দেওয়া যায়। জোসেফা হেডেন চমফোসিকে নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত করা হয় এবং তিনি প্রকল্পের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি অবদানকারী দলকে সহায়তা দেন।
অ্যালেক্স মিলসকে সম্মান জানাচ্ছি
২০১৯ সালে, ম্যাট মুলেনওয়েগ দীর্ঘকালের সম্প্রদায়ের সদস্য অ্যালেক্স মিলস (viper007bond)-এর জন্য এক মুহূর্ত নীরবতা পালন করেন, যিনি লিউকেমিয়ার সাথে দীর্ঘ লড়াইয়ের পরে মারা গিয়েছিলেন। অ্যালেক্স একজন অত্যন্ত সদয়, সৃজনশীল এবং ফলপ্রসূ ওয়ার্ডপ্রেস অবদানকারী ছিলেন।
গুটেনবার্গে স্টেট অফ দ্যা ওয়ার্ড
In 2019, Matt Mullenweg’s annual State of The Word presentation was beautifully written and designed completely in Gutenberg for the first time ever.
ব্লক ডিরেক্টরি সমর্থন
২০২০ সালে ওয়ার্ডপ্রেস v৫.৫ “Eckstine” এর মাধ্যমে, আপনার দরকারি ব্লকটি খুঁজে পাওয়া আগের চেয়ে সহজ হয়ে উঠেছে। নতুন ব্লক ডিরেক্টরিটি এখন ব্লক এডিটরের মধ্যে তৈরি করা হয়েছে, যার ফলে এডিটর ছাড়াই নতুন ব্লকের ধরন ইনস্টল করা সম্ভব হয়েছে।
সকল নারী এবং নন-বাইনারী রিলিজ স্কোয়াড
২০২০ সালে, ওয়ার্ডপ্রেস ৫.৬ “Simone” রিলিজটি প্রথম সর্ব-নারী এবং নন-বাইনারী পরিচায়ক রিলিজ স্কোয়াড থেকে এসেছে। ওয়ার্ডপ্রেস ৫.৬ ধারণাকে বিনামূল্যে সেট করার এবং সেগুলোকে জীবন্ত করার জন্য অসংখ্য উপায় এনেছে।
ক্যানভাস হিসাবে একটি একেবারে নতুন ডিফল্ট থিম, এবং ব্রাশ হিসাবে ব্লকের ক্রমবর্ধমান সংগ্রহের জন্য সমর্থন, শব্দ, ছবি, শব্দ বা সমৃদ্ধ এমবেডেড মিডিয়া দিয়ে আঁকা সম্ভব হয়েছে৷
TT1 ব্লক থিম রিলিজ পেয়েছে
২০২১ সালে, TT1 ব্লক থিম টি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থিমের একটি পরীক্ষামূলক ব্লক-ভিত্তিক ভার্শন হিসাবে প্রকাশ করা হয়েছিল। গুটেনবার্গ প্লাগইন দিয়ে নির্মিত পূর্ণ-সাইট সম্পাদনা কার্যকারিতা তুলের ধরার জন্য এটি তৈরি করা হয়েছে। তখনও তা একটি প্রোডাকশন সাইটে ব্যবহারের উদ্দেশ্যে ছিল না।
গুটেনবার্গের শততম রিলিজ
১৭ই ফেব্রুয়ারি, ২০২১ তারিখে গুটেনবার্গের ১০০তম রিলিজ হয়েছে, এবং বাইরে থেকে এটি অসাধারণ দেখালেও, এই রিলিজটি অন্যান্য সকল রিলিজের মতোই। এতে বিদ্যমান বৈশিষ্ট্যগুলোতে উন্নতি রয়েছে, ব্যবহারকারীদের রিপোর্টকৃত বাগ সংশোধন করা হয়েছে, এতে নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে এবং এটি নতুন ধারণাগুলোর সাথে পরীক্ষা-নিরীক্ষা তুলে ধরেছে। রিলিজটির উল্লেখযোগ্য দিক হল মানুষ। যারা শুরু থেকেই আমাদের সাথে ছিলেন, যারা আমাদের সাথে ছিলেন কিন্তু চলে গেছেন, যারা আমাদের যাত্রায় যোগ দিয়েছেন, যারা পতপরিক্রমায় সাহায্য করেছেন, যারা প্রতিক্রিয়া জানিয়েছেন, যারা হাত নোংরা করেছেন এবং যারা এই এডিটরটি ব্যবহার করেছেন, এটিকে প্রসারিত করার চেষ্টা করেছেন এবং ধারণা প্রদান করেছেন।
ওয়েবের ৪০% ওয়ার্ডপ্রেস ব্যবহার করে
এছাড়াও ২০২১ সালের ফেব্রুয়ারিতে, W3Techs.com রিপোর্ট করেছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি এখন বিশ্বের শীর্ষ দশ মিলিয়ন ওয়েবসাইটের ৪০% এর চালিকাশক্তি! প্রতি দুই মিনিটে, ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি নতুন ওয়েবসাইট বলছে, “হ্যালো ওয়ার্ল্ড”!
শীর্ষ ১,০০০টি সাইটের ক্ষেত্রে এর মার্কেট শেয়ার আরও বেশি, যা প্রায় ৫১.৮%। গত দশ বছরে এর প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার প্রমাণ হলো যে বর্তমানের সমস্ত নতুন ওয়েবসাইটের ৬৬.২% ওয়ার্ডপ্রেস ব্যবহার করে!
চল্লিশ শতাংশ এবং চলমান…
ওয়ার্ডপ্রেস এর সাথে শুরু করুন